রাজশাহীতে ৪০ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ৮ হাজার বই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার বই বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল।

প্রধান অতিথির বক্তব্যে ‘লেটস রিড মোবাইল অ্যাপ’ এর বিষয়ে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের তৈরি ‘লেটস রিড’ অ্যাপটি শিক্ষার্থীদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এই অ্যাপে শিক্ষার্থীদের জন্য শ্রেণি বা গ্রেড অনুযায়ী থিমভিত্তিক বহু বই আছে, যার ই-বুক হিসেবে বিনামূল্যে পড়া যাবে। যাতে শিশুদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার প্রচার করা হচ্ছে এবং তাদের পিতামাতার সঙ্গে শিক্ষার্থীদের ডিজিটাল ও ব্লেন্ডেড শিক্ষার প্রচার বৃদ্ধি করেছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল খালেক, দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক কল্পনা রায়।
উল্লেখ্য, দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ ১৯৫৪ সাল থেকে বিনামূল্যে বই ও শিক্ষামূলক উপকরণ বিতরণের মাধ্যমে দেশের শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ও পূবালী ব্যাংক লিমিটেডের সহায়তায় রাজশাহী জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ লাখ টাকা মূল্যের ৮ হাজার বই বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবছর বুকস ফর এশিয়া প্রোগ্ৰামের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান ও লাইব্রেরিতে বিনামূল্যে ৩০ হাজার নতুন বই বিতরণ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights