রাজশাহীর দুর্গাপুরে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ১

দেশের ১৫৬টি উপজেলায় চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ ধাপে ২৪ উপজেলায় ইভিএমে ভোট হচ্ছে। এ ছাড়া বাকি উপজেলায় ব্যালটে ভোটগ্রহণ করছে ইসি। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের পরেও দুই দিন তারা থাকবেন।

এদিকে, রাজশাহীর দুর্গাপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু সময় ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে আবারও ভোটগ্রহণ শুরু হয়। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম জানান, দু’পক্ষের উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। ভোট স্বাভাবিক চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights