রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে ১২৩ মন্ডপে অনুদান প্রদান

ডেস্ক রিপোর্ট

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মহানগরীসহ জেলার ১২৩ পূজামন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ৭৭ টি এবং জেলার ৪৬টিসহ সর্বমোট ১২৩ টি পূজামন্ডপে প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights