রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের পর কমিটি নাই!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রায় ১৭ বছর পর এ বছরের ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হয়েছে। পদপ্রত্যাশীরা পুরো নগরীজুড়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। কিন্তু সম্মেলনের ১৫ দিন পরও কমিটি পায়নি নগর বিএনপি। তৃণমূলের নেতারা বলছেন, আগের মতোই কোমায় চলে গেছে কমিটি। ২০০৯ সালের সম্মেলনে ভোটের মাধ্যমে মিজানুর রহমান মিনুকে সভাপতি ও শফিকুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করা হয়। এরপর সেই কমিটি ভেঙে ২০১৬ সালে মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি ও শফিকুল হক মিলনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সবশেষ ২০২১ সালের ৯ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্যসচিব করে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়। তারপর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিতেই রাজশাহী মহানগর বিএনপি চলেছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত জানান, রাজশাহী বড় ইউনিট। যাচাইবাছাই চলছে। এরপর কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights