রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতার বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে ভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

বনলতা ট্রেনে যাত্রী মনি মিয়া বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছে ঢুকে গেছে। এ সময় বিকট শব্দ। দেখি একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নামার পরে রেলের লোকজন আসে ঘটনাস্থলে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। অন্য ট্রেনের যাত্রায় কোনো সমস্যা নেই। তবে বনলতার যাত্রায় বিলম্ব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights