রাজশাহী সেনানিবাস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ মঙ্গলবার রাজশাহী সেনানিবাস পরিদর্শনকালে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে প্রেস ব্রিফিং করেন। ছবি: আইএসপিআর

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনানিবাস পরিদর্শন করেছেন।

আজ (১৩ আগস্ট ২০২৪) পরিদর্শকালে তিনি সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি স্থানীয় অসামরিক প্রশাসনের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, কমান্ড্যান্ট বিআইআরসি ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বিভাগীয় কমিশনার রাজশাহী, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসি এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights