রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, সবাইকে নিয়ে তা মোকাবিলা করবো: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আহসান হাবিব বলেছেন, রাজস্ব আদায় একটি বড় চ্যালেঞ্জ। তবে সবাইকে নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করবো।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করে তিনি এ কথা বলেন।

সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে উল্লেখ করে আহসান হাবিব বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যেকেই তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশের উন্নতি হবে।

উল্লেখ্য, এর আগে সোমবার এক প্রজ্ঞাপনে কর প্রশাসনের কর্মকর্তা আহসান হাবিবকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights