রাজারবাগে স্বাস্থ্যকর উপায়ে রান্না ও পরিচ্ছন্নতাবিষয়ক কর্মশালা

অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশনের আয়োজনে রাজারবাগ পুলিশ লাইন্স মেসের বাবুর্চি, মেসবয়, মেস ম্যানেজারদের নিয়ে স্বাস্থ্যকর উপায়ে খাবার রান্না ও পরিচ্ছন্নতা সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজারবাগ পুলিশ লাইন্সের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানার নির্দেশনায় এডিসি (কোয়ার্টার মাস্টার) মো: ইফতেখায়রুল ইসলাম কর্মশালায় উপস্থিত ৩০ জন বাবুর্চি, মেসবয়, মেস ম্যানেজারদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, ডিএমপির অধিকাংশ ফোর্স এখানে অবস্থান করে থাকেন। তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে কমিশনার মহোদয় সুষম খাদ্যের ওপর গুরুত্বারোপসহ খাবারের মান উন্নয়নের নির্দেশনা দিয়েছেন। ফোর্সদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার যোগান দিতে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। কিন্তু খাবার রান্না করার ক্ষেত্রে খাবার সঠিকভাবে তৈরি, পরিবেশন ও সংরক্ষণ করা না হলে তা অস্বাস্থ্যকর হতে পারে। তাই খাবার রান্না বা প্রস্তুত করার সময় হাত ভালো করে সাবান দিয়ে ধোয়া, রান্নার জায়গাসহ আশপাশ পরিষ্কার রাখা এবং উত্তমরূপে ভেজে বা সিদ্ধ করে রান্নার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
কর্মশালায় আরো বক্তব্য দেন এসি (কোয়ার্টার মাস্টার) রায়হান উদ্দিন মুরাদ। তিনি বলেন, প্রকৃতপক্ষে, ব্যাক্টেরিয়া পরিবেশের বায়ু, পানি, মাটি যেকোনো জায়গায় রয়েছে। তাই সতেজ খাবারের পাশাপাশি স্বাস্থ্যকর ভালো অভ্যাসগুলো ব্যাকটেরিয়ার সংক্রমণের সম্ভাবনা হ্রাস করে।

কর্মশালা শেষে এডিসি (কোয়ার্টার মাস্টার) ও এসি (কোয়ার্টার মাস্টার) বাবুর্চি ও মেস বয়দের কাছে হ্যান্ডগ্লোভস ও মাথা আবৃত রাখার ওয়ানটাইম টুপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights