রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজারহাট রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় স্টেশন এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়।
রাজারহাট উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, দপ্তর সম্পাদক বাবু, পৌর যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মো. নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক হেলালুজ্জামান হেলাল ও আবুল কালাম আজাদ, ওয়াজেদ আলী, আশরাফুল হকসহ যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। বিশেষ করে ডেঙ্গুর প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights