রাজারহাটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ অটোরিক্সার ৫ যাত্রী।

নিহতরা হলো অটোরিকশা যাত্রী সিরাজুল ইসলাম (৪৫) ও সেলিনা বেগম (৩৫)। সিরাজুল ইসলাম উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফফার আলী মোল্লার ছেলে এবং সেলিনা বেগম রাজারহাট উপজেলার নাজিমখান এলাকার ইউসুফ আলীর মেয়ে। এ সময় অটোরিকশার আরো পাঁচ যাত্রী আমিনুল ইসলাম (৪৫), সিনহা আক্তার (৮), গোলজার হোসেন (৪০), হাবিবুর রহমান (৪০), রফিকুল ইসলাম (৩২) আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঙ্গলবার দুপুরের আগে রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে অটোরিকশা ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে এবং পিকআপচালক মিজানুরকে আটক করে। আটক মিজানুর উলিপুর পৌরসভার জুয়াইডাঙা গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উলিপুরগামী একটি পিকআপ ভ্যান ও রাজারহাটগামী একটি অটোরিকশার মধ্যে নাজিমখানের পাশে মিলের পাড় এলাকায় মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম এবং আশঙ্কাজনক অবস্থায় সেলিনা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লা হিল জামান বলেন, পিকআপ চালককে আসামি করে বিকালে থানায় একটি মামলা করা হয়েছে।এখন পিকআপ চালক মিজানুর রহমান থানায় আটক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights