রাজার অভিষেক অনুষ্ঠানে আসন খুঁজে পেতে কেটি পেরি গলদঘর্ম!

অনলাইন ডেস্ক

জনপ্রিয় মার্কিন পপ সংগীত তারকা কেটি পেরি যুক্তরাজ্যে তৃতীয় চালর্সের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। শনিবার অনুষ্ঠানটি সম্পন্ন হলেও তার রেশ রয়ে গেছে এখনও। বিশেষ করে কেটি পেরির সঙ্গে ঘটে যাওয়া ‘বিব্রতকর পরিস্থিতি’র জন্য। এদিন তিনি যে নিজের বসার আসন খুঁজে পাচ্ছিলেন না!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ৩৮ বছর বয়সী এই গায়িকা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ভিড়ের মধ্যে একবার লাইনের সামনে যাচ্ছেন, আবার পেছনে। শেষ পর্যন্ত একটি সারিতে থামেন এবং নির্ধারিত আসন খুঁজে পান ।

বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী কেটি পেরির ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়ে। এক ভক্ত টুইটারে লিখেন, ‘কেটি পেরি এখনও তার আসন খুঁজে বেড়াচ্ছেন’। আরেক ভক্ত টুইটারে লিখেন, ‘কেটি যেভাবে টুপি পরে তার আসন খুঁজে বেড়াচ্ছেন- তা একইসঙ্গে মিষ্টি এবং মজার’।
আরেকজন প্রশ্ন করেন, ‘কেটি কি তার আসন খুঁজে পেয়েছেন?’ ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেটি পেরি তার ভক্তদের উদ্দেশে টুইটারে জানান, ‘চিন্তা করবেন না, আমি আসন খুঁজে পেয়েছি’। এদিন কেটি পেরিকে বাহারি পোশাকের সঙ্গে রাজকীয় টুপি পরতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights