রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী লস অ্যাঞ্জেলেসের প্যারিস শহরে নবনির্মিত একটি শহীদ মিনার উদ্বোধন করবেন।

তিনি আরো জানান, প্যারিসের সিটি কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশিদের যৌথ উদ্যোগে এ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। মন্ত্রী নিউ ইয়র্ক সফর শেষে ২৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘সফরকালে ড. এ কে আব্দুল মোমেন সেখানে একটি পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ কর্নার উদ্বোধন করবেন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তৃতা করবেন। তিনি ২৩ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একাধিক বৈঠকে যোগ দেবেন।’
সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights