রাত ৮টায় জরুরি সংবাদ ডেকেছে এসসিপি
অনলাইন ডেস্ক
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ার এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন দলের যুগ্ম-সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
অবশ্য জরুরি সংবাদ সম্মেলন ডাকার কোনো কারণ জানায়নি এনসিপি।
জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে রাজনৈতিক দল এনসিপি। এর আহ্বায়ক হিসেবে রয়েছেন স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির ঘোষক মো. নাহিদ ইসলাম।
