রাত ৯টার মধ্যে ৪ বিভাগে প্রবল বৃষ্টির পূর্বাভাস
অনলাইন ডেস্ক
দেশে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর প্রভাব। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এমনকি অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
