রান্নাঘরে শব্দ, উঁকি মেরে দেখেন ১০ ফুট লম্বা অজগর

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার কয়রা উপজেলার একটি বসতবাড়ি থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

রবিবার উপজেলার মহেশ্বরীপুর গ্রামের সামাদ গাজীর বাড়ির রান্নাঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

অজগরটি রান্নাঘরের মধ্যে ফোঁস ফোঁস শব্দ করছিল জানিয়ে সামাদ গাজী বলেন, ‘সকালে রান্নাঘরের ভেতর থেকে অস্বাভাবিক আওয়াজ শুনে ঘরের মধ্যে উঁকি মেরে দেখি একটি বিশাল অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বন বিভাগকে খবর দিই। তারা এসে সাপটিকে ধরে নিয়ে গেছে। অজগরটি বাড়ির পাশের সুন্দরবনের নদী সাঁতরে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।’
সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের অধীনস্থ বানিয়াখালি ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সুন্দরবন থেকে কোনোভাবে সাপটি লোকালয়ে চলে এসেছে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়।

এর আগে, ৬ নভেম্বর কয়রা গ্রামের শ্মশান মন্দিরের মাঠ থেকে ৭ ফুট লম্বা ও ১০-১১ কেজি ওজনের একটি অজগর উদ্ধার হয়। পরে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights