রাফাহতে ইসরায়েলের হামলা গাজার সাহায্যেও ‘কফিনে চূড়ান্ত পেরেক’ : জাতিসংঘ

অনলাইন ডেস্ক

রাফাহতে একটি পূর্ণ মাত্রায় ইসরায়েলি সামরিক অভিযান গাজায় মানবিক সহায়তা কর্মসূচির চূড়ান্ত মৃত্যু ঘটাবে। যেখানে বর্তমান ‘সম্পূর্ণভাবে অপর্যাপ্ত’ সহায়তাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে এ কথা বলেছেন ।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সামনে বক্তৃতাকালে আন্তোনিও গুতেরেস বলেন, গাজার দক্ষিণতম শহরে সর্বাত্মক আক্রমণ ‘সেখানে আশ্রয় নেওয়া এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের জন্য কেবল ভয়ঙ্করই হবে না; এটি আমাদের সাহায্য কর্মসূচির কফিনেও চূড়ান্ত পেরেক ঠুকে দেবে।’
সোমবার গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ এ উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে ২৯ হাজার ৭৮২ জন নিহত হয়েছে।

সূত্র : এএফপি ও ব্যারনস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights