রাবিতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ২

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণকবর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর মির্জাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মোহন আরাফাত রিপন (২১) এবং নতুন বুধপাড়া এলাকার হাসানের ছেলে হাসিব তন্ময় (১৯)। ওসি বলেন, ছিনতাইয়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

মামলার এজহারে উল্লেখ রয়েছে, শুক্রবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের গনকবর এলাকার বাগানে বান্ধবীর সঙ্গে গল্প করছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তখন আসামিরা সেখানে আসেন এবং শিক্ষার্থীদের থেকে ফোন ও মানিব্যাক ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন ভুক্তভোগী শিক্ষার্থীরা চিৎকার করলে ক্যাম্পাসের টহলরত পুলিশ ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্তদের আটক করেন। রাতে নগরীর মতিহার থানায় ভুক্তভোগী বাদীম হয়ে মামলা করলে অভিযুক্তদের গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights