রাবিতে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে চিত্র প্রদর্শনী ‘রং তুলিতে মুক্ত স্বদেশ’
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে চিত্র প্রদর্শনী ছিল প্রতিবাদের আরেক ভাষা। এই চিত্রকর্ম খুবই তাৎপর্যপূর্ণ এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।
প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে চারুকলা অনুষদ আয়োজিত আর্ট ক্যাম্পে বিভিন্ন মাধ্যমে আঁকা ৮০টি চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চলবে।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল সালামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
