রাবিতে ধানের রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনার

অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ধানের রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যোগে ‘জেনোম এডিটিং ফর রাইস ডিজিজ রেজিস্ট্যান্স’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনের লিড প্ল্যান্ট প্যাথলজিস্ট ড. ভ্যান সেপলার-লু। বক্তৃতা করেন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. মাহমুদুল হাসান। এছাড়া সেমিনারে প্যানেল মেম্বার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল।
সেমিনারে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপস্থাপিত প্রবন্ধ ও তার ধারাবাহিকতায় আলোচনা থেকে জেনোম এডিটিংয়ের মাধ্যমে বাংলাদেশে ধানের রোগ প্রতিরোধে, দিক নির্দেশনা ও উন্নত জাতের ধান উৎপাদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights