রাবির আন্তহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৯ দিনব্যাপী আন্তহল প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বহুদিন পর বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা শুরু হলো। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে পুনরায় এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রাণসঞ্চার করবে এবং যুক্তিতর্কের গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, শিক্ষা ও গবেষণা ইন্সটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, সিন্ডিকেট সদস্য মাহমুদুল হাসানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের আবাসিক ১৭টি হলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর, নক আউট রাউন্ডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল বনাম সৈয়দ আমীর আলী হল, শেরে বাংলা ফজলুল হক হল বনাম তাপসী রাবেয়া হল ও শহীদ হবিবুর রহমান হল বনাম শহীদ শামসুজ্জোহা হলের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য বির্তাকিক-শিক্ষকরা এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, করোনা পরবর্তী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্থবিরতা লক্ষণীয় হয়েছে। তাই সিলেবাসের বাইরে সহ-শিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই আয়োজন। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে প্রাণের সঞ্চার করার পাশাপাশি সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights