রাবির ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ১৭ এপ্রিল

অনলাইন ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিল (বুধবার) অনুষ্ঠিত হবে।

বুধবার এ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম এক্রাম উল্যাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় পাস করা পরীক্ষার্থীদের মধ্য হতে এমসিকিউ পরীক্ষায় ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৪টি গ্রুপ থেকে মোট ১০৫৫ জনের তালিকা প্রকাশ করা হলো। তাদের লিখিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমপূরণের ওয়েবলিংক : https://admission.ru.ac.bd/. এসব বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ A ইউনিটভুক্ত অন্যান্য বিভাগে মেধা অনুসারে ভর্তির ক্ষেত্রে বাধা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights