রাবি প্রেসক্লাবের সভাপতি জামিল, সম্পাদক মাহিন

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রতিদিনের সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জুবায়ের জামিলকে সভাপতি ও জাগো নিউজের প্রতিবেদক মনির হোসেন মাহিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

শুক্রবার প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আমজাদ হোসেন।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৈয়দ সাকিব (বাংলাভিশন) ও আসাদুল্লাহ গালিব (প্রতিদিনের বাংলা), যুগ্ম-সাধারণ সম্পাদক নুর আলম নেহাল (রাজটাইমস), কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হোসেন মিশন (দৈনিক মানবজমিন/দ্যা ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের জিসান (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক মিরাজ আহম্মেদ আফ্রিদি (দৈনিক আমাদের নতুন সময়), ক্রীড়া সম্পাদক এম. শামীম (দৈনিক মানবকণ্ঠ)। কার্যনির্বাহী সদস্য ফারজানা খানম সারথি (পিবিএ নিউজ এজেন্সি), আল মাহমুদ বিজয় (দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও সাবিনা ইয়াসমিন (যমুনা প্রতিদিন)।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও সদ্য বিদায়ী সভাপতি কামরুল হাসান অভি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights