রামগড়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় থানার পাতাছড়া ইউনিয়নের রাজার ঘাট গ্রামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, রামগড় শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রামগড় শাখার সভাপতি গুলমনি চাকমা।
জানা যায়, ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়েরামগড় থানায় মামলা করেছে। নারী সংঘের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের সকল নারী ধর্ষণের ঘটনার বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights