রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে খাগড়াছড়ির রামগড়ে ৪৫৬ জন উপকারভোগীর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়ন পরিষদের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-সংসদীয় আসনের সদস্য ওয়াদুদ ভূঞা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

‘ফ্যামিলিকার্ড’ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগী নারীরা। তারা বলেন, এই উদ্যোগ তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights