রামপাল বিদ্যুৎ কেন্দ্রে আনা হলো আরও ৩৩ হাজার টন কয়লা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৩৩ হাজার মেট্রিক টন কয়লা মোংলা বন্দরে পৌঁছেছে। গতকাল বিকাল ৪টায় মোংলা বন্দরের হারবাড়িয়া-১২ নম্বর বয়ায় কয়লাবাহী ‘বসুন্ধরা ম্যাজিস্ট্রি’ জাহাজটি নোঙর করে। এরপরই ছোট লাইটারে জাহাজ থেকে কয়লা খালাস করে তা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে নেওয়ার কাজ শুরু হয়েছে। ‘বসুন্ধরা ম্যাজিস্ট্রি’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সব কয়লাই বসুন্ধরা শিপিং এজেন্টের মাধ্যমে আনা হচ্ছে। সোমবার ৩৩ হাজার মেট্রিক টন কয়লা আনা হয়েছে। রাত থেকে সেগুলো খালাস শুরু হয়েছে। সেই কয়লা রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। বিদ্যুৎ কেন্দ্রটির জন্য এ পর্যন্ত ২ লাখ ৬৭ হাজার ৭৫২ মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights