রামপুরায় বাসচাপায় কিশোর নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর রামপুরায় বাসচাপায় সাজিদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, সাজিদ ডিআইটি রোড ইসলামি ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাসের নিচে চাপা পড়ে সাজিদ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। সাজিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights