রামপুরায় মাদরাসার বাথরুম থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত ছবি
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি মাদরাসার বাথরুম থেকে আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদরাসার বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আব্দুল্লাহর মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আব্দুল্লাহর বাবা প্রবাসে থাকেন। মাদরাসা কর্তৃপক্ষ তার বাবার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছে বলেও জানা গেছে।

নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে বনশ্রীর আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল এবং সেখানেই থাকত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights