রামুতে সাড়ে তিন হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার বিকেলে রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি উখিয়া জালিয়াপালং ডেইলপাড়া এলাকার সৈয়দনূরের ছেলে আব্দুর রহিম (২৮)।

পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, রামু থানার রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ১০০ গজ উত্তর পাশে একটি সিএনজি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights