রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহীতে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে এ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ভর্তি হয়ে আরও ২০৮ জন চিকিৎসাধীন।

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম বুলবুলি বেগম (৩৫)। তিনি পেশায় গৃহিণী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। অপরজনের নাম আম্বিয়া খাতুন (৬৫)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।
শনিবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ দুজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights