রামেক হাসপাতালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মো. সামভিল (১০) নামের এক শিশুর মৃত্য হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে সাতটায় রামেক হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে তার মৃত্যু হয়। মারা যাওয়া সামভিলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের নয়নসুকা এলাকায়। এর আগে সোমবার (২৮ জুলাই) রাত ২টা ৩৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোগী গেল ছয়দিন ধরে জ্বর, খিঁচুনি, ডায়েরিয়া ও বমি সমস্যায় ভুগছিলো। তাকে প্রথমে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু রোগীর অবস্থা ধীরে ধীরে সংকটজনক হয়ে ওঠে। ফলে তাকে ভোর সাড়ে চারটার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৬ মিনিটে রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের দেওয়া তথ্যে দেখা গেছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত অবস্থায় ১৯ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে পাঁচ ও সাত বছরের দুইজন করে মোট চারজন শিশু আছে। তারা রাজশাহী ও পাবনা জেলার। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৬ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, নাটোর ও নওগাঁর দুইজন, রাজশাহী নগরের দুইজনসহ জেলার শিশুসহ সাতজন এবং পাবনা জেলার শিশুসহ চারজন চিকিৎসাধীন আছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে আরও ১৯ জন চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights