রায়পুরায় একটি ফার্ম থেকে কর্মচারির গলাকাটা লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় একটি গরুর ফার্ম থেকে সোহাগ মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে একটি গরুর ফার্ম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। সে এক বছর যাবত রায়পুরার ওই ফার্মে কাজ করতেন।
পুলিশ জানায়, রায়পুরায় গরুর ফার্মের ভেতরে রক্তাক্ত একটি মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে সোহাগ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

রায়পুরা থানার ওসি আজিজুর রহমান বলেন, পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কিছুটা ঝামেলা ছিলো। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights