রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী

অনলাইন প্রতিবেদক

অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে চলচ্চিত্রপাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করে চলেছেন হালের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন এই লাস্যময়ী অভিনেত্রী। ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে জড়িয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে, এবার দেখা যেতে পারে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরবর্তী সিনেমায়। সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘প্রেশার কুকার’। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী রোজার ঈদেই ছবিটি মুক্তি পেতে পারে।
দুই-একদিনের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বুবলী বাংলাদেশ প্রতিদিন-কে মুঠোফোনে বলেন, “না তো, এরকম কোনো ঘটনা তো জানা নেই। আর রাফি ভাই তো অত্যন্ত জনপ্রিয় একজন নির্মাতা। এরকম কোনো খবর হলে অবশ্যই তারা অফিসিয়ালি জানাবে।”

তবে বুবলী যাই বলুন না কেন- ‘প্রেশার কুকার’-এ তিনি থাকবেন, এটা প্রায় নিশ্চিতই বলা চলে।

এদিকে, বুবলীর ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং শুরু হতে যাচ্ছে আগামী মাসে অনুষ্ঠিত সাকরাইন উৎসবে। সিনেমাটির গল্প ও চরিত্রগুলো তৈরি করা হয়েছে পুরান ঢাকার সংস্কৃতি ও জীবনচিত্রকে কেন্দ্র করে। এতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে বুবলীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights