রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার প্রমাণ আছে: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যর উপস্থিতি রয়েছে বলে দাবি করেছে। বুধবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইতালির রোমে সাংবাদিকদেরকে বলেছেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার প্রমাণ আছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

লয়েড অস্টিন বলেছেন, “তারা (উত্তর কোরিয়ার সেনা) সেখানে ঠিক কী করছে? সেটাই এখন দেখার বাকি। এ বিষয়গুলোই আমাদেরকে খতিয়ে দেখতে হবে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে বলেছেন, তারা উত্তর কোরিয়ার ১২ হাজার সেনার দুটো ইউনিটের প্রস্তুতির খবর পেয়েছেন। তারা রাশিয়া বাহিনীর পাশাপাশি যুদ্ধে অংশ নেবে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস) গত সপ্তাহের এক বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছিল, ১ হাজার ৫০০ সেনা রাশিয়ায় পৌঁছেছে। ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে উত্তর কোরিয়ার বিশেষ অভিযান পরিচালনা বাহিনীর এই সেনাদের রুশ নৌবাহিনীর জাহাজে করে রাশিয়ার বন্দর নগরী ভ্লাদিভোস্তকে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights