রাশিয়ার গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়ার একটি গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার চলতি মাসে দ্বিতীয়বারের মতো এ-৫০ নামের প্লেনটিকে রাশিয়ার রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদরের মধ্যবর্তী স্থানে ভূপাতিত করা হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জরুরি পরিষেবার কাজে নিয়োজিত ব্যক্তিরা রাশিয়ার কানেভস্কয় শহরে ওই প্লেনটির ভগ্নাংশ পরিষ্কার এবং বিস্ফোরিত যানটির আগুন নির্বাপিত করেছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে কিয়েভের বিবৃতিতে বলা হয়নি কিভাবে প্লেনটি ধ্বংস করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।

এই ঘটনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক। তিনি জানিয়েছেন, শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনী শত্রুদের একটি দূরপাল্লার রাডার শনাক্তকরণ প্লেন এ-৫০ ভূপাতিত করা হয়েছে। কিয়েভের দাবি, রাশিয়ার গোয়েন্দা কাজে ব্যবহৃত হতো ভূপাতিত প্লেনটি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আজভ সাগরে রাশিয়ার আরেকটি গোয়েন্দা প্লেন ভূপাতিত করার দাবি করে ইউক্রেন। সূত্র: বিবিসি, রয়টার্স, আল আরাবিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights