রাস্তা পার হতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল দুই বোনের

কুমিল্লা প্রতিনিধি
রাস্তা পার হতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল দুই বোনের। কুমিল্লার লাকসামে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা উত্তর বাজার এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় নিহত হয়েছেন জাহানারা বেগম ও আনোয়ারা বেগম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টায় উত্তরদা ইউনিয়নের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার আবদুল্লাহ আল মামুন।

নিহত জাহানারা বেগম ৬৫ উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী। তাঁর বড় বোন আনোয়ারা বেগম ৭০ লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন দুই বোন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights