রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের

অনলাইন ডেস্ক
সস্ত্রীক রিকশা চালিয়ে বাংলাদেশের নাগরিকদের বিদায়ী শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার

রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। এ সময় রিকশায় স্ত্রীকে বসিয়েছিলেন তিনি।

সোমবার বাংলাদেশের নাগরিকদের এভাবে শুভেচ্ছা জানান জার্মান রাষ্ট্রদূত।

ঢাকার জার্মান দূতাবাসের ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় দেখা যায়, রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে সস্ত্রীক রিকশা চালিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার বলেন, “বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে। আমি আশা করছি, শীত মৌসুম নাগাদ সেখানে পৌঁছে যাব।”

ঢাকা থেকে বিদায়ের আগে জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীরের বার্তা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights