রিজভীর নেতৃত্বে রাজধানীতে পিকেটিং

অনলাইন ডেস্ক
অবরোধের সমর্থনে বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহজাহানপুরে মিছিল ও পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা।

এর নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সকাল সাড়ে সাতটায় শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পীরজঙ্গী মাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপির নেতাকর্মীরা এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলও করেন।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় বিএনপি নেতা আশফাকুল ইসলাম মনু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights