রিজার্ভ এখন কত, জানাল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন মার্কিন ডলারে।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩.১৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ২৮.৫১ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights