রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে সাড়ে ১১ লাখ পোস্টাল ব্যালট

অনলাইন ডেস্ক

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পোস্টাল ব্যালট সংগ্রহ ও প্রেরণ কার্যক্রমে গতি এসেছে।

বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে মোট ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ভোট জমা দিয়েছেন।

এ পর্যন্ত বিদেশ থেকে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে দেশের ভেতরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯টি ব্যালট ভোটাররা সংগ্রহ করেছেন এবং ৬ লাখ ৬৭ হাজার ৩৭৬ জন ভোটদান সম্পন্ন করেছেন। ইতিমধ্যে ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ভোট পোস্ট অফিসে জমা পড়েছে।

দেশের অভ্যন্তর থেকে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি পোস্টাল ব্যালট।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব ব্যালট সংগ্রহ ও গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights