বগারচর ইউনিয়ন তাঁতী লীগের লীগের কর্মীদের আলোচনা সভা
রিপন রাজ বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধিঃজামালপুরের বকশীগঞ্জ উপজেলার ২ নং বগারচর ইউনিয়ন তাঁতী লীগের লীগের কর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
১৫ অক্টোবর (রবিবার) বিকালে ইউনিয়ন তাঁতী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা তাঁতী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুর রহমান নাজমুল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও এসময় উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম, উপজেলা তাঁতী লীগের সহ সভাপতি জহুরুল ইসলাম জয়নাল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুমিন ,যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু , সাবিনা ইয়াসমিন মহিলা ও শিশু বিষয়ক বকশীগঞ্জ উপজেলা শাখা , আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতী লীগের সদস্য ও বগার চর ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক শাওন আহমেদ , ও উক্ত আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা তাঁতী লীগের সদস্য রিপন রাজ । এছাড়াও আলোচনা সভায় যোগদান করেন ৪ নং ওয়ার্ডের সভাপতি আইয়ুব আলী সাহেব ও ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিন । আরো স্থানীয় অনেক নেতাকর্মী উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
