রিভার ক্লাব বাংলাদেশ চবির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধীনে নদী সুরক্ষায় নিয়োজিত সংগঠন ‘রিভার ক্লাব বাংলাদেশ’ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার দুপুর হালদা রিভার ল্যাবরেটরি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ২২ জনের কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি নির্বাচিত হয়েছেন ইবনে ফয়সাল, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এ এইচ এম শিহার নেয়াজ এবং সাবিরা আহাম্মেদ সারা এবং সাধারণ সম্পদকের দায়িত্ব পালন করবেন আফতাব উদ্দিন।

রিভার ক্লাব বাংলাদেশের আহবায়ক আব্দুল্লাহ আল আশেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রিভার ক্লাব বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং চবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মো. মনজুরুল কিবরীয়া ও রিভার ক্লাব বাংলাদেশের উপদেষ্টা এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. শামসিল আরেফিন।
ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ‘সভ্যতার সূচনালগ্ন থেকে মানুষের জীবনযাত্রার সঙ্গে নদীর অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে। নদীকে আমরা আমাদের নানা প্রয়োজনে ব্যবহার করে আসছি। কিন্তু এই নদীর রক্ষার ব্যাপারে আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে রয়েছে অসংখ্য নদী কিন্তু এই নদীগুলো বেশিরভাগই মৃত এবং দূষিত। তাই আমাদের উচিত নদীর রক্ষার্থে সোচ্চার হওয়া। এই উদ্দেশ্যকে সামনে রেখে রিভার ক্লাব বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

মো. শামসিল আরেফিন বলেন, যেকোন কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সমন্বয়। নতুন কমিটি তাদের যেকোন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করবেন।

প্রসঙ্গত, নদী সংরক্ষণে রিভার ক্লাব বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাকালীন সময় হতে তরুণদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্লাবটি প্রাতিষ্ঠানিক এবং সংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিমাসে গবেষণাভিত্তিক সেমিনার, একুয়াকুয়েস্ট ডে, মাঠ-পর্যায়ে নদী পরিভ্রমণ, সমস্যা শনাক্তকরণ ও গবেষকদের সমন্বয়ে তা সমাধান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights