রিমান্ডে অসুস্থ পলক, নেওয়া হলো হাসপাতালে

অনলাইন ডেস্ক

রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢামেকে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়েছে।

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে ছিলেন পলক। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর অন্য মামলায়ও গ্রেফতার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারো রিমান্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights