রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু সাবেক এমপি

সিরাজগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় সাতদিনের রিমান্ড শেষে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম রিমান্ড শেষে দু’জনকে আদালতে হাজির করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেল মাহমুদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মৌলভীবাজার থেকে হেনরী ও লাবুকে র‌্যাব সদস্যরা আটক করেন।
হেনরী ও লাবু সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি। তিনটি মামলার মধ্যে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় দু’জনকে সাতদিন করে রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসবাদ করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সাতদিনের রিমান্ডে হেনরী তালুকদার ও শামীম তালুকদার লাবু জিজ্ঞাসাবাদে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রিমান্ড শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও রঞ্জু হত্যা মামলা ছাড়াও ছাত্রদল নেতা সুমন ও যুবদল নেতা আব্দুল লতিফ হত্যা এবং অবৈধ অস্ত্র সংক্রান্ত মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights