রিয়ালের আত্মঘাতী গোলে বার্সার জয়

অনলাইন ডেস্ক
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এদার মিলিতাওয়ের একমাত্র আত্মঘাতী গোলেই এই জয় পায় কাতালানরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে আধিপত্য বজায় রেখে খেলা শুরু করে রিয়াল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। তবে লুকা মদ্রিচের শট কেবল জালই কাঁপায়। দ্বাদশ মিনিটেই বল জালে পাঠান বেনজেমা। ভিনিসিয়ুসের চমৎকার এক পাস থেকে জাল খুঁজে পান ফরাসি এই স্ট্রাইকার। যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

২৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠে রিয়ালের ভুলে বল পেয়ে যায় রাফিনিয়া। তার থ্রু পাস ধরে বক্স থেকে শট নেন ফ্রাঙ্ক কেসিয়ে। কোর্তোয়া সেটি ঠেকিয়ে দিলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। মিলিতাওয়ের পায়ে লেগে বল চলে যায় জালে। চেষ্টা করেও ঠেকাতে পারেননি নাচো ফের্নান্দেস।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। বেশ কয়েকটি আক্রমণ চালায় দলটি। যদিও বার্সেলোনা ডিফেন্ডাররা সব বল ঠিকঠাকভাবেই ঠেকিয়ে দিচ্ছিল। সুযোগ পেলে বার্সাও আক্রমণ চালিয়ে বসে। তবে গোলের দেখা পায়নি আর কেউই। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights