রিয়ালে আসছে নতুন তারকা!

অনলাইন ডেস্ক

নতুন মৌসুমের আগেই রিয়াল মাদ্রিদ তাদের দলবদলের অনেকটাই গুছিয়ে নিয়েছে। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের রিয়াল আগমন একেবারে সময়ের ব্যাপার। এবার নতুন গুঞ্জন বলছে, বায়ার্ন মিউনিখ থেকে কানাডিয়ান লেফটব্যাক আলফোনসো ডেভিসকেও দলে টানছে রিয়াল। দুই পক্ষের নাকি সমঝোতাও প্রায় হয়ে এসেছে।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ইচ্ছে আগেই জানিয়েছিলেন ডেভিস। বলেছিলেন, এই মৌসুমেই দল ছাড়তে চান তিনি। নয়ত ২০২৫ সালে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়বেন। বায়ার্ন এই পর্যায়ে আর ভুল করেনি। গুঞ্জন বলছে, ৫০ মিলিয়ন পেলেই ছেড়ে দেওয়া হবে এই লেফটব্যাককে। যদিও রিয়াল আশা করছে ৩২ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়াতে পারবে তারা।

আফোনসো ডেভিস বায়ার্ন মিউনিখে এসেছিলেন ২০১৮ সালে। ৬ মৌসুম বাভারিয়ানদের একাদশে ছিলেন। জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফি। এবার তিনি যাত্রা করছেন স্পেনের দিকে। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১৮০ ম্যাচে করেছেন ৯ গোল। করিয়েছেন ২৭টি। ২০২০ সালে বায়ার্নের ট্রেবল জেতা দলের সদস্য ছিলেন এই কানাডিয়ান লেফটব্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights