রিয়াল মাদ্রিদের পরের দুই ম্যাচে নেই কোর্তোয়া

অনলাইন ডেস্ক
উয়েফা নেশন্স লিগের রেলিগেশন প্লে-অফের লড়াই দিয়ে ২২ মাস পর বেলজিয়াম জাতীয় দলে ফেরেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ইউক্রেনের বিপক্ষে দলের ৩-১ গোলে হেরে যাওয়া প্রথম লেগে খেলতে পারলেও ফিরতি লেগে তিনি খেলতে পারেননি পেশির চোটের কারণে।

সেই চোট থেকে এখনও তিনি সেরে ওঠেননি। লা লিগায় রবিবার লেগানেসের বিপক্ষে ও মঙ্গলবার কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাকে পাবে না রিয়াল মাদ্রিদ।

কোর্তোয়ার চোট নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে রেয়াল কোচ আনচেলত্তি বলেন, “কোর্তোয়ার ছোট চোট সমস্যা আছে, সে কয়েক দিনের মধ্যেই সেরে উঠবে।”

ধারণা করা হচ্ছে, আগামী ৫ এপ্রিল লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights