‘রিলিফের আশায় অনেক বাংলাদেশি স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছেন’

অনলাইন ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‌‌‘নানান ধরনের রিলিফ বা ত্রাণের আশায় অনেক বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছেন। কক্সবাজার এলাকায় বাড়ি বাড়ি ভোটার তালিকা করতে গিয়ে এমন তথ্য পেয়েছি।’

সোমবার নগরীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। স্থানীয় অনেকে রোহিঙ্গা হয়েছে রিলিফের আশায়। স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে হচ্ছে। অনেক সময় স্বামী রোহিঙ্গা, স্ত্রী বাংলাদেশি। আবার স্ত্রী বাংলাদেশি, স্বামী রোহিঙ্গা। এমন তথ্য আমরা পাচ্ছি।’

নাসির উদ্দিন আরও বলেন, ‘সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার। তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার ছিল। ওরাই কবর থেকে ভোট দিয়েছে। কবরবাসীও ভোট দিত। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল। অন্যদিকে ৩৬ লাখ ভোটার হতে পারে, এমন ব্যক্তিকে ভোটার করা হয়নি। এগুলো বাদ পড়ে যেত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights