রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর গানের বানান ভুল লিখে কটাক্ষের শিকার নুসরাত

অনলাইন ডেস্ক
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বাংলাদেশের প্রয়াত কবি রুদ্র মহম্মদ শহিদুল্লার গান লিখে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। তাও আবার ভুল বানানে! আর তাতেই তুমুল কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।

নুসরাত জাহান যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে, শাড়ি পরে বাগানে ফুলের গায়ে হাত বুলাচ্ছেন নুসরাত।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর লেখা জনপ্রিয় লাইন—‘আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, আছ তুমি হৃদয় জুড়ে’। নুসরাত তার এই ছবির ক্যাপশনে এই লাইন ভুল বানানে লিখেছেন।
নুসরতের এই কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই বলছেন, ইদানীং নুসরাত শুধু ভুলই করে যাচ্ছেন। ভুল করা তার অভ্যাস!

কয়েকমাস আগেই ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলে ট্রলের মুখে পড়েছিলেন অভিনেত্রী। এমনকী, উতপ্ত সন্দেশখালিতে না যাওয়ায় সমালোচনার মুখেও পড়েছিলেন নুসরাত। নেটিজেনরা কিন্তু ট্রলের সময় সেই প্রসঙ্গও টেনে আনছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights