রূপগঞ্জের পূর্বাচলে দুই প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে নিহত ৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও চারজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পূর্বাচলের শেখ হাসিনা সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার এসআই শাহিন জানান, সকাল ১০ টায় পূর্বাচলের শেখ হাসিনা সরণি এলাকায় দুটি প্রাইভেটকাররের (ঢাকা মেট্রো গ ১২-৪৭৬২ ও ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার দুটির ৮ জনই গুরুতর আহত হন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। আহত বাকি দুইজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ও ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৌনে ১২ টার দিকে আহত ঢাকা মেডিকেলে একজন মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights