রূপগঞ্জে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে রূপগঞ্জে একই দিনে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী এবং ৭৬ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী পরিষদ কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী সমাজসেবা অফিসার রূপগঞ্জ মোঃ করিম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ করিম ভূঁইয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. লিটন, অনির্বাণ ডিজেবল চাইল্ডকেয়ার স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, সুন্দর জীবন ক্লাব রূপগঞ্জ’র সভাপতি শাহান আফরোজ নাফিজ , রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এড. জহিরুল ইসলাম, সহ-সভাপতি রীমা আক্তার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা আলী রুনা, কোষাধ্যক্ষ দিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ গাজী, দপ্তর ও প্রচার সম্পাদক এমদাদুল হক মিলন, মহিলা সম্পাদিকা ঝর্ণা আক্তার, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার, সৈয়দ আব্দির নিলয় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights